শিশুদের দাঁতের চিকিৎসায় BMU পিজি হাসপাতাল এর অত্যাধুনিক ব্যবস্থা

BMU-Children Department
আপনার পরিবারের কারো উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিন

শিশুদের দাঁতের চিকিৎসায় বিএমইউ তথা পিজি হাসপাতাল হলো আধুনিক, সাশ্রয়ী সেবার অনন্য ঠিকানা। শিশুদের সুন্দর হাসি এবং দাতে ব্যথার কষ্ট এবং শিশুদের রাতজাগা চিৎকার ও যন্ত্রণা থেকে বাঁচতে, দাঁতের রোগ থেকে সুস্থতার জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি। কিন্তু অনেক অভিভাবকই উন্নত চিকিৎসার ব্যয় এবং সঠিক চিকিৎসার পাওয়ার চেম্বার নিয়ে নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এই সমস্যার সমাধানে BMU তথা পিজি হাসপাতালের শিশুদের ডেন্টাল বিভাগ তথা Paedodontics Department এক অনন্য ভরসার নাম।  

এখানে শিশুদের দাঁতের চিকিৎসার সুযোগ সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরলাম।

১. সঠিক অবস্থান

বিএমইউ এর বিশাল চত্বরে শিশুদের ডেন্টাল বিভাগটি খুঁজে পাওয়া বেশ সহজ। এটি বিশ্ববিদ্যালয়ের আউটডোর-১ ভবনের ৭ম তলায় অবস্থিত। বেশ কয়েকটি লিফটের সুবিধা থাকায় শিশুদের নিয়ে যাতায়াত করাও বেশ আরামদায়ক।

২. অত্যন্ত সাশ্রয়ী চিকিৎসা ব্যয়

শহরের বড় বড় প্রাইভেট ডেন্টাল চেম্বার বা ক্লিনিকে শিশুদের দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সেই তুলনায় BMU তে চিকিৎসা খরচ অনেক কম। সরকারি ফি-র মাধ্যমে এখানে সাধারণ ফিলিং থেকে শুরু করে জটিল সব ডেন্টাল প্রসিডিউর সম্পন্ন করা হয়, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সবার হাতের নাগালের মধ্যে।

৩. বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান

এখানে শিশুদের দাঁতের চিকিৎসার জন্য রয়েছেন দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা Pedodontists রা। তারা শিশুদের মনস্তত্ত্ব বোঝেন এবং অত্যন্ত ধৈর্য্যের সাথে শিশুদের চিকিৎসা প্রদান করেন, ফলে শিশুদের মধ্যে ডাক্তার বা ইনজেকশনের ভয় তেমন কাজ করে না।

৪. অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার

শিশুদের দাঁতের চিকিৎসায় ব্যবহৃত আধুনিক সব যন্ত্রপাতি ও ম্যাটেরিয়ালস এখানে বিদ্যমান। যেমনঃ

  • ডিজিটাল এক্স-রে সুবিধা।
  • আধুনিক ডেন্টাল চেয়ার যা শিশুদের জন্য উপযোগী।
  • উন্নত মানের ফিলিং ম্যাটেরিয়াল ও রুট ক্যানাল যন্ত্রপাতি।

৫. সেবার পরিধি

এখানে শিশুদের দাঁতের সব ধরনের সমস্যার সমাধান দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ  

  • দাঁত তোলা এবং ফিলিং করা।
  • শিশুদের রুট ক্যানাল বা পাল্পেক্টমি Pulpectomy
  • আঁকাবাঁকা দাঁত সোজা করার প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা।
  • ফ্লোরাইড অ্যাপ্লিকেশন যা দাঁতের ক্ষয় রোধ করতে ব্যবহার হয়।
  • দাঁত ও মাড়ির যেকোনো জটিল রোগের অপারেশন।

৬. শিশুবান্ধব পরিবেশ

হাসপাতাল মানেই ভয়ংকর কোনো জায়গা, শিশুদের এই ধারণা পাল্টে দিতে ডেন্টাল বিভাগটিকে শিশুবান্ধব করার চেষ্টা করা হয়েছে। এখানকার ডাক্তার ও নার্সদের ব্যবহার শিশুদের চিকিৎসায় মানসিকভাবে সাহায্য করে।

৭. সচেতনতামূলক পরামর্শ

চিকিৎসার পাশাপাশি অভিভাবককে শিশুর দাঁতের যত্ন, ব্রাশ করার নিয়ম এবং খাদ্যাভ্যাস সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়, যাতে ভবিষ্যতে দাঁতের সমস্যা না হয়।

৮. কিভাবে চিকিৎসা নেবেন?

BMU এর বহির্বিভাগ বা আউটডোর টিকিট কাউন্টার তথা ৬ষ্ঠ তলা থেকে শিশুদের ডেন্টাল বিভাগের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। তারপর ৭ম তলায় যেতে হবে। সকাল ৮টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। সিরিয়াল অনুযায়ী রোগীকে ডাক্তার দেখানো হয়।

আপনার শিশুর দাঁতের সমস্যার জন্য ব্যয়বহুল প্রাইভেট চেম্বারের বিকল্প হিসেবে BMU বা পিজি হাসপাতাল হতে পারে সেরা পছন্দ। সাশ্রয়ী মূল্যে আধুনিক ও বিশ্বমানের সেবা পেতে আউটডোর-১ ভবনের ৭ম তলায় যোগাযোগ করতে পারেন।  

সঠিক তথ্যের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার পথ সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
তথ্যটি প্রয়োজনীয় মনে হলে আপনার টাইমলাইনে #শেয়ার করে রাখুন অথবা পরিচিত কাউকে মেনশন করুন যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরিকল্পনা করছেন।

সাথেই থাকুন,
সঠিক তথ্য সেবা কেন্দ্র
SOCHIP – BM University Hospital.
Ex BSMMU, PG Hospital


আপনার পরিবারের কারো উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *