ঘরে বসেই পিজি হাসপাতালের Online Outdoor Ticket কাটুন
হাসপাতালের আউটডোর এখন আপনার ঘরে। যেকোনো সরকারি বা বড় হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে যাওয়া মানেই এক দীর্ঘ লাইনের অপেক্ষার গল্প। কাকডাকা ভোরে লাইনে দাঁড়ানো, ভিড়ের মাঝে ধাক্কাধাক্কি আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ৩০ টাকার একটি টিকিট সংগ্রহ করা, এই দৃশ্য আমাদের সবারই পরিচিত।কিন্তু প্রযুক্তির কল্যাণে এই ভোগান্তির দিন এখন শেষ হতে চলেছে। এখন আপনি ঘরে বসেই আপনার সুবিধামতো সময়ে আউটডোরের টিকিট সংগ্রহ করতে পারেন।
কীভাবে আপনি ডিজিটাল পদ্ধতির সুবিধা নিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ডাক্তার দেখাতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত উপায় সহজে উপস্থাপন করছি।
১. প্রচলিত আউটডোর টিকিট ব্যবস্থা ও আমাদের অভিজ্ঞতা!
৩০ টাকা টিকিট!
বিভিন্ন হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে হলে মাত্র ৩০ টাকায় টিকিট কাটতে হয়। কিন্তু এই সামান্য টাকার টিকিটের জন্য যে পরিমাণ সময় ও শ্রম ব্যয় করতে হয়, তা একজন অসুস্থ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। দীর্ঘ লাইনের ছবি দেখলেই বোঝা যায় সাধারণ মানুষের ভোগান্তির চিত্র।

২. অনলাইন টিকিট – সময়ের সাশ্রয় ও কষ্টলাঘব

দীর্ঘ লাইনে দাঁড়ানো…
এখন আর আপনাকে ভোরবেলা হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আউটডোরের দীর্ঘ লাইনের ছবি দেখলেই বোঝা যায় সাধারণ মানুষের ভোগান্তির চিত্র। এই চিরচেনা ভোগান্তি দূর করতেই চালু হয়েছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। দেশের স্বায়ত্তশাসিত পিজি হাসপাতাল বা বিএমইউ তে এখন অনলাইন টিকিট বা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা রয়েছে। আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই এই টিকিট বুক করে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, সরাসরি গিয়ে ডাক্তার দেখাতে পারবেন অতি সহজেই।
৩. প্রযুক্তিতে অনভ্যস্ত? পরিবারের সাহায্য নিন
আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা, যারা অনলাইন প্রযুক্তি ব্যবহারে ততটা অভ্যস্ত নন। আপনার বাসায় যারা তরুণ বা যারা ইন্টারনেট ব্যবহারে পারদর্শী, তাদের সাহায্য নিন।
আপনার সন্তান বা ছোট ভাই-বোনের মাধ্যমে হাসপাতালের নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করুন। টিকিট কাটার এই অনলাইন লিংকে ক্লিক করুন, প্রয়োজনীয় তথ্য দিয়ে কয়েক মিনিটেই সেরে ফেলুন রেজিস্ট্রেশন।
৪. ঘরে বসে টিকিট কাটার সহজ ধাপসমূহ
ঘরে বসে অনলাইনে টিকিট
অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এর জন্য প্রথমে হাসপাতালের ওয়েবসাইট ভিজিট করুন। হাসপাতালের নির্ধারিত ওয়েবসাইট এ প্রবেশ করুন। BMU Hospital এর ওয়েবসাইটে প্রবেশ করলে এই ডান পাশের ছবির মত ওপেন হবে। নিচে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করুন – Link

রোগীর ব্যক্তিগত তথ্য প্রদান –
রোগীর মোবাইল নাম্বার,
ফুল নেইম, জন্ম তারিখ বয়স,
লিঙ্গ, রোগীর ঠিকানা এবং রোগীর রিলেশনশিপ এর মানে হলো- রোগী একা দেখাবে নাকি একের অধিকজন দেখাবে? এই তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তারপর আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে লগইন করুন।

কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন –
যেমন মেডিসিন, কার্ডিওলজি বা ইএনটি, ডেন্টাল, গাইনী, চর্মরোগের জন্য ডার্মাটোলোজি। ডায়াবেটিস এবং হরমোন বিভাগ হলো এন্ডোক্রাইনোলোজি। পেটের যেকোনো সমস্যার জন্য গ্যাস্ট্রোএন্টারোলজি। লিভারের জন্য হেপাটোলোজি – এরকম কোন বিভাগে ডাক্তার দেখাতে চান তা ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করুন।

এবারে তারিখ নির্ধারণ করুন –
কোন বিভাগে ডাক্তার দেখাবেন তা নির্ধারনের পর, নিচে তারিখের ঘর পাবেন। কোন তারিখে দেখাবেন তা সিলেক্ট করুন।

এবারে টাইম সিলেক্ট করুন –
তারিখের নিচের দিকে কয়েকটি অ্যাভেইলেবল টাইম স্লট পাবেন।
সেই টাইম স্লট সিলেক্ট করুন।
আপনার সুবিধা অনুযায়ী যেই টাইম স্লট আপনার সাথে ম্যাচিং হয় বা হবে
সেটা সিলেক্ট করুন। সামনে এগিয়ে যান।

Book Appointment
নিচের ট্যাবে ক্লিক করুন। তারপর পেমেন্ট করতে, বিকাশ অপশন সিলেক্ট করে কনটিনিউ অপশনে ক্লিক করুন।


এবারে আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপি দিয়ে, তারপরে বিকাশ পিন দিয়ে বিকাশ পেমেন্ট কমপ্লিট করুন।
এখন ফাইনালি আপনি দুইটি ফাইন দেখতে পাবেন। একটি হলো প্রেসক্রিপশন। অন্যটি হলো, ৩০ টাকার টিকেট।
৫. প্রেসক্রিপশন ডাউনলোড ও প্রিন্ট
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ও পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনাকে এই দুইটি ফাইল দেওয়া হবে। ফাইল দুইটি ডাউনলোড করুন। ডাউনলোড হবে পিডিএফ ফরমেটে। তাই আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে এই ডাউনলোড করা ফাইল দুটো খুজে পাবেন।
অতঃপর আপনার আশেপাশের কোনো কম্পিউটারের দোকান থাকে প্রেসক্রিপশন ও টিকিট এই দুইটি ফাইল প্রিন্ট করে নিন। এই প্রিন্ট করা কপিটিই আপনার টিকিট হিসেবে গণ্য হবে। আপনার ঐ প্রিন্ট করা প্রেসক্রিপশনে ডান পাশে খেয়াল করুন, আপনি কোন বিভাগের ডাক্তার দেখাবেন, কোন আউটডোরে দেখাবেন এবং ডাক্তারের রুম নাম্বার কত, সেই তথ্যগুলো স্পষ্ট দেখতে পাবেন।
৬. সরাসরি নির্দিষ্ট রুমে ডাক্তার দেখানো
এবারে আপনার কাজ হলো, প্রিন্ট করা টিকিট বা স্লিপটি নিয়ে ঐ নির্দিষ্ট টাইমে আপনি আউটডোরের ঐ নির্দিষ্ট রুমে সরাসরি ডাক্তার দেখাতে চলে যান। যেহেতু আপনার কাছে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আপনাকে আর মূল কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সহজেই ডাক্তার দেখিয়ে পরামর্শ গ্রহণ করুন। দেখুন কত সহজ উপায়। অন্তত লাইনে দাড়ানোর কষ্টের তুলনায় তো অনেক সহজ।
৭. অনলাইন সেবার গুরুত্ব
সবাই যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে অভ্যস্ত হয়ে যায়, তখন সবার জন্যই চিকিৎসা ব্যবস্থা সহজ হয়ে যাবে। ভোগান্তি দূর হবে এবং হাসপাতালের পরিবেশও সুস্থ ও সুন্দর থাকবে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে স্বাস্থ্য খাতের এই পরিবর্তন আমাদের সবার জন্য অত্যাবশ্যকীয়। প্রযুক্তির সঠিক ব্যবহার আপনার জীবনকে করতে পারে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। তাই পরবর্তী সময়ে হাসপাতালে যাওয়ার আগে লাইনে দাঁড়ানোর চিন্তা বাদ দিয়ে, ঘরে বসেই আগে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা নিন। সচেতন হোন, সুস্থ থাকুন।
সঠিক তথ্যের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার পথ সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
তথ্যটি প্রয়োজনীয় মনে হলে আপনার টাইমলাইনে #শেয়ার করে রাখুন অথবা পরিচিত কাউকে মেনশন করুন যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরিকল্পনা করছেন।
পরামর্শ – হাসপাতালে যাওয়ার আগে আপনার প্রিন্ট করা কপি এবং আপনার জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে ভুলবেন না। কখনো প্রয়োজন হতে পারে।
সাথেই থাকুন,
সঠিক তথ্য সেবা কেন্দ্র
SOCHIP – BM University Hospital.
Ex BSMMU, PG Hospital


অনেক উপকারী পোস্ট। ধন্যবাদ