Terms and Conditions – ব্যবহারের শর্তাবলী

Sochip Terms and Conditions Featured Image (2)

১. প্রস্তাবনা এবং আমাদের লক্ষ্য

সচিপ – SOCHIP একটি জনকল্যাণমূলক স্বাস্থ্য তথ্যসেবা প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি কমানো। বিশেষ করে বড় বড় সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখানো, ভর্তি হওয়া এবং পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রে রোগীরা যে ধরণের হয়রানি, বিভ্রান্তি এবং দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হন, তা দূর করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা তথ্যকে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করে থাকি, যাতে একজন সাধারণ মানুষও “হাতে ধরে শিখে নেওয়ার মতো” করে সুচিকিৎসার সঠিক গন্তব্য খুঁজে পান। আমাদের এই পরামর্শ সেবা সর্বদা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। যেকেউ আমাদের ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় পরামর্শ তথ্য, জরুরী তথ্য, সাহায্য তথ্য সবকিছুই হাতের নাগালে পাবেন।

এখন থেকে অন্য মানুষদেরকে কিংবা হাসপাতালের আশেপাশের কাউকে কোনো তথ্য জিজ্ঞেস করতে হবেনা। যা কছু জানতে চান, তা আমাদের ওয়েবসাইটের সার্স করুন, ইনশা আল্লাহ, আশা করি পেয়ে যাবেন। আমরা নিয়মিত আপডেট করবো। কোনো তথ্য যদি খুজে না পান তাহলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করুন কিংবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিন, আমরা দ্রুতই সেই বিষয়ে অথেনটিক তথ্য ও গাইডলাইন সঠিক সোর্স থেকে সংগ্রহ করে সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবো।

২. শর্তাবলীতে সম্মতি

আপনি যখন সচিপ (SochipHealth.com) ওয়েবসাইটটি ব্যবহার করবেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন, তখন ধরে নেওয়া হবে যে আপনি এই শর্তাবলীগুলো পড়েছেন এবং মেনে নিয়েছেন। যদি আপনি এই শর্তাবলীর কোনো অংশে একমত না হন, তবে দয়া করে আমাদের সার্ভিস ব্যবহার থেকে বিরত থাকুন।

৩. চিকিৎসা বিষয়ক সতর্কতা!

সচিপ কোনো হাসপাতাল নয় এবং আমরা কোনো সরাসরি চিকিৎসা প্রদান করি না।

আমাদের সাইটে প্রদত্ত তথ্যগুলো শুধুমাত্র সচেতনতা এবং গাইডলাইন বা নির্দেশনার জন্য। এটি কোনোভাবেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সরাসরি পরামর্শ, রোগ নির্ণয় বা প্রেসক্রিপশনের বিকল্প নয়।

যেকোনো শারীরিক সমস্যায় বা জরুরি অবস্থায় আমরা আপনাকে সঠিক বিভাগে যাওয়ার পরামর্শ দই, এবং কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন এবং কোথায় দেখাবেন তার বিস্তারিত গাইডলাইন দিয়ে থাকি। কিন্তু চূড়ান্ত চিকিৎসার সিদ্ধান্ত সংশ্লিষ্ট ডাক্তারের ওপর নির্ভরশীল।

আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আপনি নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। যেকোনো ওষুধের জন্য রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।

— SochipHealth

৪. তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা

আমরা সর্বদা চেষ্টা করি প্রতিটি হাসপাতালের ব্লক, টিকেট কাটার নিয়ম, টেস্টের ফি এবং ডাক্তারদের তালিকা সম্পর্কে ১০০% সঠিক ও হালনাগাদকৃত তথা Updated তথ্য প্রদান করতে। তবে হাসপাতালের অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে যেকোনো সময় তথ্য পরিবর্তিত হতে পারে। তথ্যের সামান্য পরিবর্তনের কারণে কোনো রোগীর সাময়িক অসুবিধার জন্য সচিপ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরা নিয়মিত বিরতিতে তথ্যগুলো যাচাই এবং সংশোধনের জন্য নিবেদিতপ্রাণ।

৫. সেবামূলক গাইডলাইন ও হয়রানি রোধ

আমরা রোগীদের “হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো” সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গাইডলাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন কোনো রোগীকে হাসপাতালের ভেতরে অপরিচিত কারো ওপর নির্ভর করতে না হয়। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে কোনো ল্যাব বা ব্যক্তির মাধ্যমে যেন আপনি প্রতারিত না হন, সেজন্য আমরা সাশ্রয়ী এবং বিশ্বস্ত প্যাথলজির তথ্য দিয়ে থাকি। আমাদের লক্ষ্য হলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করা এবং দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত রাখা।

৬. সেবা গ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী

সচিপ একটি জনকল্যাণমুখী উদ্যোগ। এই সেবাটি সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এবং সর্বদা আমাদের সাথে যুক্ত থেকে সঠিক তথ্য পেতে ব্যবহারকারী হিসেবে আপনাকে নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

SOCHIP ফেসবুক পেইজ-  সর্বদা আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে (Facebook/SochipHealth) লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে। এতে করে যেকোনো নতুন আপডেট বা জরুরি স্বাস্থ্য সংবাদ আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।

SOCHIP ফেসবুক গ্রুপ- আমাদের বিশেষায়িত কমিউনিটি বা ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে হবে। এখানে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন।

SOCHIP ইউটিউব চ্যানেল- আমাদের ভিডিও গাইডলাইনগুলো দেখতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক সময় দীর্ঘ আর্টিকেল পড়ার চেয়ে ভিডিও টিউটোরিয়াল আপনার গন্তব্য খুঁজে পেতে বেশি সাহায্য করবে।

তথ্য শেয়ারিং সচিপের প্রতিটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল পোস্ট জনকল্যাণের স্বার্থে আপনার টাইমলাইনে বা পরিচিত মহলে শেয়ার করে দিতে হবে। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো মুমূর্ষু রোগীর হয়রানি এবং প্রতারণা থেকে বাঁচার একমাত্র উপায় হতে পারে।

৭. মেধা স্বত্ব ও কন্টেন্ট ব্যবহার

সচিপ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি আর্টিকেল, ডিজাইন, লোগো এবং সংগৃহীত বিশেষ তথ্যগুলো আমাদের নিজস্ব মেধাসম্পদ। আপনি জনকল্যাণের জন্য এগুলো শেয়ার করতে পারবেন, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে সচিপের অনুমতি ছাড়া কোনো তথ্য বা ছবি অন্য কোনো ওয়েবসাইট বা প্রিন্ট মিডিয়ায় ব্যবহার করা আইনত দণ্ডনীয়। আমরা আমাদের পেটেন্ট এবং ট্রেডমার্ক অধিকার সংরক্ষণে সংকল্পবদ্ধ।

৮. ব্যবহারকারীর আচরণ বিধি

আমাদের ফেসবুক গ্রুপ বা কমেন্ট বক্সে কোনো প্রকার অশালীন ভাষা, রাজনৈতিক বিতর্ক বা বিভ্রান্তিকর ভুল চিকিৎসা তথ্য প্রচার করা যাবে না। সচিপ একটি মানবিক সেবা কেন্দ্র, এখানে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা শর্তহীনভাবে বাধ্যতামূলক। কোনো সদস্য নীতিমালার পরিপন্থী কাজ করলে তাকে আমাদের নেটওয়ার্ক থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

৯. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

সচিপ আপনাকে সুচিকিৎসার পথ দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। তবে হাসপাতালের ভেতরের ব্যবস্থাপনা, ডাক্তারদের ব্যক্তিগত আচরণ বা হাসপাতালের কোনো ত্রুটির জন্য সচিপ দায়ী থাকবে না। আমরা একটি তথ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে আপনার এবং হাসপাতালের মধ্যে একটি সহায়ক সেতু হিসেবে কাজ করি মাত্র।

১০. শর্তাবলীর পরিবর্তন

সচিপ কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় নোটিশ প্রদান করবো। সচিপ ওয়েবসাইটটি ব্যবহার করা মানে হলো আপনি আমাদের সকল শর্তাবলীতে সম্মতি দিয়েছেন।

১১. আমাদের সাথে যোগাযোগ

সচিপের সার্ভিস, কোনো ভুল তথ্য সংশোধন বা যেকোনো অভিযোগ ও পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

ইমেইল – info@sochiphealth.com

ওয়েবসাইট – www.sochiphealth.com এবং https://sochip.bd

ফেসবুক পেইজ – https://www.facebook.com/SochipHealth

ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/SochipHealth

আপনার সুস্থতাই আমাদের সার্থকতা। সুচিকিৎসা পাওয়া আপনার নাগরিক অধিকার। সচিপ (SOCHIP) সেই অধিকার প্রতিষ্ঠায় আপনার পাশে সবসময় ছায়ার মতো থাকবে। আমরা চাই একটি সুস্থ বাংলাদেশ, যেখানে কোনো রোগী তথ্যের অভাবে পথ হারাবে না এবং হয়রানির শিকার হবে না। আমাদের সাথে যুক্ত থেকে এই মানবিক আন্দোলনে শরিক হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।