Privacy Policy – প্রাইভেসি পলিসি
প্রাইভেসি পলিসি – SOCHIP – Privacy Policy
সর্বশেষ হালনাগাদ: ১০ ফেব্রুয়ারি, ২০২৬
SOCHIP প্রতিষ্ঠানে এবং এর অফিশিয়াল ওয়েবসাইট (SochipHealth.com)-এ আপনাকে স্বাগতম। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে শতভাগ অঙ্গীকারবদ্ধ। আপনি যখন আমাদের সেবা গ্রহণ করেন, তখন আপনার কোন ধরনের তথ্য আমরা সংগ্রহ করি এবং তা কীভাবে ব্যবহার করি, সে বিষয়ে স্বচ্ছ ধারণা দিতেই এই “গোপনীয়তা নীতি” তথা Privacy Policy প্রণয়ন করা হয়েছে।
১. শুরুকথা
সচিপ একটি জনকল্যাণমূলক স্বাস্থ্য তথ্যসেবা প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হলো সঠিক তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের সুচিকিৎসা সহায়তা নিশ্চিত করা। এই নীতিমালায় “আমরা”, “আমাদের” বা “সচিপ” বলতে SochipHealth.com এবং এর সাথে সংশ্লিষ্ট সকল সেবাকে বোঝানো হয়েছে। আমাদের সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতির শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন বলেই আমরা বুঝে নিচ্ছি।
২. আমরা কোন ধরণের তথ্য সংগ্রহ করি?
আমাদের বিভিন্ন সেবা যেমন – ওয়েবসাইট ভিজিট, রেজিস্ট্রেশন এর মাধ্যমে যোগাযোগ এবং পরামর্শ সেবা প্রদানের সময় আমরা নিচের তথ্যগুলো সংগ্রহ করতে পারিঃ
ব্যক্তিগত পরিচিতি তথ্য – নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং রক্তদান বা গ্রহণের প্রয়োজনে রক্তের গ্রুপ।
যোগাযোগের তথ্য – মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা।
অ্যাকাউন্ট তথ্য – সচিপ হেলথ এ্যাডভাইস ও স্বাস্থ্য ওয়েবসাইট ব্যবহারের জন্য প্রয়োজনীয় আপনার ব্যক্তিগত তথ্য যেমন – পাসওয়ার্ড বা পিন আমরা কখনোই সংরক্ষণ করি না।
চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক তথ্য – পরামর্শ দেওয়ার সুবিধার্থে আপনার পূর্বের সাধারণ শারীরিক অবস্থা বা আপনি কোন হাসপাতালে ডাক্তার দেখাতে চান সেই সংক্রান্ত তথ্য।
৩. তথ্য সংগ্রহের উদ্দেশ্য
আমরা আপনার তথ্যগুলো মূলত নিচের উদ্দেশ্যে ব্যবহার করিঃ
সেবা প্রদান – আপনাকে সঠিক হাসপাতালের গাইডলাইন এবং ডাক্তারের তথ্য সরবরাহ করা।
যোগাযোগ – জরুরি স্বাস্থ্য আপডেট, নতুন গাইডলাইন বা আমাদের সেবার পরিবর্তন সম্পর্কে আপনাকে অবহিত করা।
নিরাপত্তা নিশ্চিত করা – আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য যেমন – পাসওয়ার্ড বা পিন আমরা কখনোই সংরক্ষণ করি না। তাই আপনি আমাদের কাছে নিরাপদ।
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়ন – আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট এবং লেআউট আপনার কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়া।
৪. তথ্য সুরক্ষা ও নিরাপত্তা – Data Security
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
আমরা উন্নত এনক্রিপশন প্রযুক্তি – Encryption Technology ব্যবহার করি যাতে আপনার তথ্য কেউ এক্সেস করতে না পারে।
আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা নিরাপদ সার্ভার এবং ফায়ারওয়াল ব্যবহার করি।
তবে মনে রাখবেন, ইন্টারনেটে তথ্য আদান-প্রদান পদ্ধতিগুলো কোনোটাই শতভাগ নিরাপদ নয়, তবে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছি।
৫. তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ারিং – Third-party Disclosure
সচিপ আপনার ব্যক্তিগত তথ্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি বা ভাড়া দেয় না। তবে যদি দেশের প্রচলিত আইন বা আদালতের নির্দেশে কোনো তথ্য প্রদান করা বাধ্যতামূলক হয়। সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে আমরা সীমিত আকারে তথ্য শেয়ার করতে পারিঃ
৬. মেডিকেল ডিসক্লেইমার – অত্যন্ত গুরুত্বপূর্ণ
সচিপ একটি তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল সাধারণ সচেতনতা এবং সঠিক দিক নির্দেশনার জন্য। আমরা কোনোভাবেই সরাসরি চিকিৎসা, রোগ নির্ণয় বা প্রেসক্রিপশন প্রদান করি না। ভবিষ্যতে যদি চিকিৎসা সেবা যুক্ত হয়, তবে আমরা সেটা আপডেট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবো। তবে আপাতত আমাদের সরাসরি রোগী দেখা, ঔষধ দেওয়া এবং চিকিৎসা দেওয়ার সার্ভিস নেই।
জরুরি অবস্থায় বা যেকোনো শারীরিক সমস্যায় অবিলম্বে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। সচিপের তথ্যের ওপর ভিত্তি করে নিজে নিজে কোনো গুরুতর সিদ্ধান্ত গ্রহণ বা ওষুধ সেবন থেকে বিরত থাকুন।
৭. কুকিজ নীতি – Cookies
আমাদের ওয়েবসাইট আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে ‘কুকিজ’ ব্যবহার করতে পারেন। কুকিজ হলো ছোট ফাইল যা আপনার ডিভাইসে সংরক্ষিত থাকে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আপনি কোন ধরণের স্বাস্থ্য তথ্য খুঁজছেন। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ বন্ধ করে রাখতে পারেন, তবে এতে ওয়েবসাইটের কিছু ফিচার হয়তো কাজ করবে না।
৮. শিশুদের গোপনীয়তা – Children’s Privacy
সচিপ শিশুদের স্বাস্থ্যের বিষয়ে খুবই সচেতন। ১৮ বছরের কম বয়সী কারো তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা সবসময় অভিভাবকের সম্মতির ওপর গুরুত্ব দেই। অভিভাবকের অজান্তে যদি কোনো শিশু তথ্য প্রদান করে থাকে, তবে আমাদের জানানো মাত্রই আমরা তা মুছে ফেলবো।
৯. আপনার অধিকার – User Rights
আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্যের ওপর আপনার পূর্ণ অধিকার রয়েছে। আপনি চাইলে আপনার তথ্য আমাদের ডাটাবেস থেকে সংশোধন বা আপডেট করতে পারেন। আমাদের ইমেইল বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনার তথ্য চিরতরে মুছে ফেলার (Data Deletion) অনুরোধ করতে পারেন।
১০. এই নীতির পরিবর্তন
সময়ের প্রয়োজনে বা নতুন সার্ভিস যুক্ত হলে সচিপ যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। পরিবর্তনের পর আমাদের ওয়েবসাইট ব্যবহার করা মানে হলো আপনি নতুন নীতির সাথে একমত হয়েছেন।
১২. যোগাযোগ করুন
এই গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, অভিযোগ বা পরামর্শ থাকে, তবে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন।
প্রতিষ্ঠান: সচিপ – SOCHIP
ইমেইল: info@sochiphealth.com
ওয়েবসাইট: www.sochiphealth.com এবং https://sochip.bd (এই দুইটিই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এড্রেস)
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/SochipHealth
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/SochipHealth
সচিপের মূল ভিত্তি হলো ‘ইমোশন’। এই ইমোশোনটা হলো – রোগীদের জন্য সঠিক চিকিৎসা পাওয়া পথটা সহজ করে দেওয়ার ইমোশন। আপনার “বিশ্বাস” আমাদেরকে আরো গতিশীল করতে ও পরিশ্রমী করে তুলতে পারে। আপনার তথ্য সুরক্ষিত রেখে আপনাকে সুচিকিৎসার পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের দায়বদ্ধতা। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাথেই থাকুন,
সঠিক তথ্য সেবা কেন্দ্র
SOCHIP – BM University Hospital.
Ex BSMMU, PG Hospital

