Outdoor – BMU বা পিজি হাসপাতালের আউটডোরে রোগী দেখানোর নিয়ম

Outdoor BMU Hospital
আপনার পরিবারের কারো উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যা সাধারণ মানুষের কাছে পিজি হাসপাতাল নামে পরিচিত সেখানে উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন প্রচুর মানুষ আসেন। এখানে আউটডোরে ডাক্তার দেখানোর পদ্ধতি এবং চিকিৎসকদের তালিকা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে ভোগান্তি অনেকটাই কমে যায়। শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল আটটা থেকে এখানে আউটডোর সেবা শুরু হয়।

আউটডোর সেবার ধরণ ও সময়সূচি –

পিজি হাসপাতালে মূলত দুই ধরণের আউটডোর সেবা পাওয়া যায়। প্রথমটি হলো সকালের সাধারণ আউটডোর যা সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে। এখানে বিশেষজ্ঞ এবং সাধারণ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য মাত্র ত্রিশ টাকার টিকেট কাটতে হয়।

আর দ্বিতীয়টি হলো বিকেলের স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস যা দুপুর তিনটার পর শুরু হয়।

এখানে সিনিয়র প্রফেসর এবং নামকরা বিশেষজ্ঞরা রোগী দেখেন এবং এখানকার ভিজিট বা ফি সকালের তুলনায় কিছুটা বেশি থাকে। বিকেলের এই সেবায় ল্যাবরেটরি বা পরীক্ষা নিরীক্ষার সুবিধা রাত আটটা পর্যন্ত পাওয়া যায়।

ডাক্তারের প্রোফাইল…

BMU হাসপাতালে প্রতিটি বিভাগের জন্য আলাদা বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের লিস্ট বিভিন্ন সময় আপডেট হয়ে থাকে।

তাই আউটডোরের বিভিন্ন ফ্লোরে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের সামনে দেয়ালে প্রফেসর ডাক্তারদের নামের লিস্ট দেওয়া থাকে, সেখানে একটু চেক করে নিবেন।

BMU - Dental Unit (1)
BMU – Doctor Nameplate

অনলাইনেও চেক করতে পারেন। ডাক্তার খুঁজে পাওয়ার অন্যতম উপায় ও অ্যাপয়েন্টমেন্ট এর জন্য

কাঙ্ক্ষিত ডাক্তার খুঁজে পেতে হাসপাতালের নিজস্ব অনলাইন পোর্টাল খোজ নেওয়াটা সবথেকে নিরাপদ মাধ্যম।

সুপারস্পেশালাইজড চিকিৎসা এবং আধুনিক প্রযুক্তি

সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইটে বিভাগ অনুযায়ী প্রফেসর এবং বিশেষজ্ঞদের প্রোফাইল দেখার সুযোগ রয়েছে। এছাড়া অনলাইনে বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট থেকেও বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের ঠিকানা এবং ফোন নম্বর সংগ্রহ করা যায়।

সকালের সাধারণ আউটডোরের টিকেট সংগ্রহ করতে হলে রোগীদের খুব ভোরে এসে কাউন্টারে লাইনে দাঁড়াতে হয়। তবে সুপার স্পেশালাইজড হাসপাতাল বা প্রিমিয়াম সেবার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আধুনিক সিস্টেম এখন চালু রয়েছে। নির্দিষ্ট ডাক্তারের প্রোফাইল থেকে তাদের সাথে যোগাযোগের ফোন নম্বর সংগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যেতে পারে।

চিকিৎসার মান ও আধুনিক প্রযুক্তি –
BMU হাসপাতালের চিকিৎসার মান অত্যন্ত উন্নত, কারণ এখানে ক্লিনিক্যাল সেবার পাশাপাশি আধুনিক চিকিৎসা গবেষণা পরিচালিত হয়। জটিল সা/র্জারি থেকে শুরু করে আধুনিক প্যা/থলজিক্যাল টেস্ট পর্যন্ত সব ধরণের সুবিধা এখানে এক ছাদের নিচেই পাওয়া যায়। দেশের সবথেকে দক্ষ এবং অভিজ্ঞ প্রফেসররা এখানে সেবা দিয়ে থাকেন তাই সঠিক রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা গাইডলাইন পাওয়ার জন্য এটি একটি আস্থার নাম।

আউটডরের অনলাইন টিকিট ব্যবস্থা…

আউটডোরের অনলাইন সেবা নতুন মাত্রা যুক্ত করেছে। আপনি চাইলে আউটডোরের টিকিট কাটার জন্য অনলাইনে বি এম ইউ এর ওয়েবসাইটে গিয়ে আউটডোরের টিকিট কাটতে পারবেন। সিরিয়াল ধরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি দূর করতে এই আয়োজন।

অনলাইনে টিকিট কেটে যেকোনো বিভাগের আউটডোরে দেখাতে পারবেন। টিকিট কাটার সময় টাইম দিয়ে দেওয়া হবে। সেই টাইম অনুযায়ী এসে আপনি ডাক্তার দেখাতে পারবেন। রোগীদের আর একসাথে এসে ভীড় করতে হবেনা। অফলাইন ব্যবস্থাও থাকবে। যারা দূর থেকে আসবেন তাদের জন্য ভোগান্তির অবসান হবে এই অনলাইন টিকিট।
অনলাইনে টিকিট কাটার লিংক – এখানে ক্লিক করুন…

Outdoor - BMU - PG Hospital

বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষার প্রধান কেন্দ্র হওয়ায় এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সবসময় নিশ্চিত করা হয়। তাই এখানে নিশ্চিন্তে সেবা নিতে পারেন। আপনার সুচিকিৎসার জন্য শুভকামনা রইলো।

সঠিক তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। চিকিৎসা সংক্রান্ত যেকোনো জরুরি তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। অন্যদের উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিতে পারেন…

সঠিক তথ্যের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার পথ সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
তথ্যটি প্রয়োজনীয় মনে হলে আপনার টাইমলাইনে #শেয়ার করে রাখুন অথবা পরিচিত কাউকে মেনশন করুন যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরিকল্পনা করছেন।


সাথেই থাকুন,
সঠিক তথ্য সেবা কেন্দ্র
SOCHIP – BM University Hospital
Ex BSMMU, PG Hospital


আপনার পরিবারের কারো উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *