পিজি হাসপাতালে দাঁতের রুট ক্যানেল চিকিৎসা – BMU Dental

dental root canal - BMU Pg Hospital
আপনার পরিবারের কারো উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিন

দাঁত মানুষের অমূল্য সম্পদ। অনেক সময় অবহেলা বা সঠিক চিকিৎসার অভাবে আমরা সামান্য গর্ত বা ব্যথার কারণে দাঁত হারিয়ে ফেলি। কিন্তু আধুনিক দন্ত চিকিৎসায় ‘রুট ক্যানেল’ এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে মৃতপ্রায় বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দাঁতকেও পুনরায় কর্মক্ষম করে তোলা সম্ভব। দাঁতের চিকিৎসায় রুট ক্যানেল চিকিৎসার গুরুত্ব, পদ্ধতি এবং কেনো রুট ক্যানেল চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

১. রুট ক্যানেল – Root Canal চিকিৎসা আসলে কী?

যখন দাঁতের গভীরে থাকা নরম অংশ বা Pulp ইনফেকশন বা প্রদাহের শিকার হয়, তখন রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন পড়ে। এই পদ্ধতিতে দাঁতের ভেতরের ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে সেখানে বিশেষ ফিলিং দিয়ে দাঁতটিকে পুনরায় সিল করে দেওয়া হয়। এর ফলে দাঁতটি তুলে না ফেলে দীর্ঘকাল দাঁতটি টিকে থাকে এবং ভালোভাবে ঐ দাত দিয়ে খাবার খাওয়া যায়।

২. রুট ক্যানেল চিকিৎসার গুরুত্ব

দাঁত সংরক্ষণে রুট ক্যানেলের গুরুত্ব অপরিসীম!

প্রাকৃতিক দাঁত রক্ষা কৃত্রিম দাঁতের চেয়ে প্রাকৃতিক দাঁত সবসময়ই ভালো। রুট ক্যানেল দাঁতকে তুলে ফেলার হাত থেকে রক্ষা করে। দাত টিকিয়ে রাখা সম্ভব হলে, পাশের দাতগুলোও ভালো থাকে। এবং দাঁতের দাঁতের সৌন্দর্য বজায় থাকে। খাবার দাবার চিবিয়ে খেতে মাড়ির দাত রক্ষা করার গুরুত্ব অপরিসীম।

ব্যথাথেকে মুক্তি দাঁতের তীব্র ব্যথা এবং কামড়ানোর সমস্যা স্থায়ীভাবে দূর করা সম্ভব হয় রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে।

হাড়েরক্ষয় রোধ – দাঁতের ইনফেকশন অন্য দাঁতে ছড়িয়ে পড়া বন্ধ করে চোয়ালের হাড়কে সুরক্ষিত রাখার জন্য রুট ক্যানেল চিকিৎসা অপরিহার্য।

স্বাভাবিক চিবানো আগেই বলেছি রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে দাত রক্ষা করতে পারলে সেই দাঁত দিয়ে আপনি স্বাভাবিকভাবে খাবার চিবিয়ে খেতে পারবেন।

৩. ভুল চিকিৎসার ঝুঁকি ও বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা

রুট ক্যানেল একটি অত্যন্ত সূক্ষ্ম চিকিৎসা। যদি এই চিকিৎসায় সামান্যতম ভুল বা ত্রুটি থেকে যায়, তবে যে সমস্যাগুলো দেখা দিতে পারে। দাঁতে পুনরায় তীব্র ব্যথা দেখা দিতে পারে। ইনফেকশন হাড়ের গভীরে ছড়িয়ে পড়তে পারে। রোগীকে বারবার ভোগান্তিতে পড়তে হয় এবং শেষ পর্যন্ত দাঁতটি ফেলে দিতে হতে পারে।

তাই দাঁতের রুট ক্যানেল চিকিৎসা সবসময় BMU তথা পিজি হাসপাতালের মতো উন্নত ও বিশেষজ্ঞ সেন্টারে করানো উচিত। অথবা আপনার আশেপাশেও ভালো মানের বিডিএস ডাক্তারের চেম্বারে গিয়ে দেখাতে পারেন। BDS ডিগ্রী ছাড়া অন্য লোকাল ডেন্টাল চেম্বারে গিয়ে দাঁতের ক্ষতিকর চিকিৎসার শিকার হিবেন না।

৪. রুট ক্যানেল চিকিৎসার ধাপসমূহ

একটি আদর্শ রুট ক্যানেল চিকিৎসা সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করা হয়!

এক্সরে রোগ নির্ণয় প্রথমে এক্স-রের মাধ্যমে দাঁতের ইনফেকশনের গভীরতা দেখা হয়। তবে সবসময়েই যে শুরুতেই এক্সরে করা হয় এমনটা নয়। বাস্তবে দাঁতের অবস্থা দেখে যদি ডাক্তার প্রথমেই রুট ক্যানেলের চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝতে পারেন। তবে এক্সরে না করলেও চিকিৎসা শুরু করা যায়। এটা ডাক্তারের রোগ নির্ণয় করার দক্ষতার উপর নির্ভর করে।

অ্যানেস্থেসিয়া চিকিৎসাকে ব্যথামুক্ত করতে আক্রান্ত দাঁতের চারপাশ অবশ করে নেওয়া হয়।

দাঁতের নালী পরিষ্কারকরণ দাঁতের ভেতরে থাকা ব্যাকটেরিয়া এবং পচা পাল্প অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়।

শেপিং ফিলিং ক্যানেলগুলো পরিষ্কার করার পর সেখানে বিশেষ পদার্থ যাকে বলা হয় Gutta Percha এবং বিশেষ ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ভরাট করা হয়। যাকে বলা হয় রুট ক্যানেল সীল দেওয়া।   

স্থায়ী ফিলিং দাঁতের উপরিভাগের গর্তটি কালার ম্যাচিং করে ফিলিং দিয়ে বন্ধ করা দেওয়া হয়।

ক্যাপ বা ক্রাউন বসানো রুট ক্যানেল করা দাঁত কিছুটা ভঙ্গুর হয়ে যায়, তাই দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য এর ওপর একটি ক্যাপ লাগানো অপরিহার্য।

৫. পিজি হাসপাতালে দাঁতের আধুনিক চিকিৎসা সেবা দেওয়া হয়

বিএমইউ বা পিজি হাসপাতালের আউটডোর-১ এর ৮ম তলায় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার জন্য একটি বিশেষায়িত বিভাগ রয়েছে। এখানে যেসব সুবিধা পাওয়া যায় –

বিশেষজ্ঞ পরামর্শ অত্যন্ত অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা প্রদান।

অত্যাধুনিক প্রযুক্তি উন্নত ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, যা জটিল কেসগুলোতেও সঠিক ফলাফল নিশ্চিত করা যায়।

কালার ম্যাচিং ফিলিং ব্যথাহীন গর্তের জন্য দাঁতের রঙের সাথে মিল রেখে আধুনিক ফিলিং করা হয়।

সার্জারি ব্যবস্থা দাঁতের যেকোনো জটিল সার্জারির জন্য দক্ষ টিম আছে।

সময় যত্ন – ক্রিটিক্যাল কন্ডিশনে থাকা দাঁত রক্ষায় এখানে যথেষ্ট সময় নিয়ে নিখুঁতভাবে রুট ক্যানেল চিকিৎসা সম্পন্ন করা হয়।

৬. চিকিৎসা ব্যয় ও খরচ

সরকারি এই বিশেষায়িত হাসপাতালে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা দেওয়া হয়। রুট ক্যানেল খরচ – সাধারণত ৩৫০০ টাকা। দাঁতের ক্যাপ – সাধারণত ৩৭০০ টাকা।

দাঁতের অবস্থা এবং জটিলতা ভেদে এই খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সঠিক খরচের ধারণা পেতে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।  

৭. সঠিক চিকিৎসার জন্য করণীয়

দাঁতে গর্ত বা ব্যথা অনুভব করলেই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। রেজিস্টার্ড ডেন্টিস্ট ছাড়া অন্য কোথাও দাঁতের চিকিৎসা করাবেন না।

রুট ক্যানেল করার পর চিকিৎসকের দেওয়া নির্দেশনা মেনে চলুন এবং অবশ্যই ক্যাপ লাগিয়ে নিন। সঠিক ও নিরাপদ চিকিৎসার জন্য পিজি হাসপাতালের ৬ষ্ঠ তলায় টিকিট কেটে ৮ম তলায় গিয়ে সরাসরি বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখা সামগ্রিক শরীরের সুস্থতার জন্য জরুরি। ভুল চিকিৎসায় কষ্ট না পেয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসা নিন। পিজি হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় আপনার মূল্যবান দাঁত রক্ষা করুন।

মনে রাখবেন মহান আল্লাহর অনুগ্রহে, সচেতনতাই পারে আপনার হাসি বজায় রাখতে এবং অকালে দাঁত হারানো থেকে রক্ষা করতে পারে।

সঠিক তথ্যের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার পথ সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
তথ্যটি প্রয়োজনীয় মনে হলে আপনার টাইমলাইনে #শেয়ার করে রাখুন অথবা পরিচিত কাউকে মেনশন করুন যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরিকল্পনা করছেন।

তথ্য সংগ্রহঃ SOCHIP কতৃপক্ষ নিজ দায়িত্বে সরাসরি ডেন্টাল বিভাগ থেকে বিস্তারিত গাইডলাইন নোট করে উপস্থাপন করেছে। অথেনটিক ইনফরমেশন। পরবর্তীতে আপডেট হলে আমরাও হালনাগাদ করে আপডেট করে দেওয়া হবে।

সোর্স – বিএসএমএমিউ, বিএমইউ, BMU, BSMMU, PG Hospital. Dental Department, Root Canal Treatment, Outdoor 1, BMU Outdoor, Dental Unit. Dental Filling. ডেন্টাল চিকিৎসার ভবন। দাঁতের ফিলিং এর চিকিৎসা!

সাথেই থাকুন,
সঠিক তথ্য সেবা কেন্দ্র
SOCHIP – BM University Hospital.
Ex BSMMU, PG Hospital


আপনার পরিবারের কারো উপকারের জন্য পোস্টটি শেয়ার করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *