C Block – BMU হাসপাতালের সি ব্লকের সকল চিকিৎসা সেবাসমূহ
BMU তথা পিজি হাসপাতালের চত্বরটি অনেকগুলো বহুতল ভবনে বিভক্ত। এখানে প্রতিটি ভবনকে আলাদা আলাদা ব্লক হিসেবে চিহ্নিত করা হয়, যাতে রোগীরা সহজে তাদের গন্তব্য খুঁজে পান। বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ভবনটি ১০ তলা বিশিষ্ট প্রধান হাসপাতাল ভবন। এই ভবনটি মূলত পুরো হাসপাতালের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। এখানে মূলত হাসপাতালের প্রধান ক্লিনিক্যাল ও সার্জারি বিভাগগুলো অবস্থিত। ইনডোর সেবা বা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য এই ভবনটি সবচাইতে গুরুত্বপূর্ণ।
এই সি ব্লকের নিচতলায় হাসপাতালের পরিচালকের কার্যালয়, প্রশাসনিক শাখা অভ্যর্থনা কেন্দ্র এবং টেলিফোন এক্সচেঞ্জ বা তথ্য কেন্দ্র অবস্থিত। ইনডোর সেবা এবং জটিল অস্ত্রোপচারের জন্য এই ব্লকটি সবচাইতে বেশি পরিচিত। রোগীদের সুবিধার্থে এই ভবনটি প্রতিদিন চব্বিশ ঘণ্টা খোলা থাকে।

সি ব্লকের বিভিন্ন তলায় অসংখ্য বিশেষায়িত চিকিৎসা বিভাগ রয়েছে। নিচে এই ভবনের প্রধান বিভাগ এবং সেবাগুলো সম্পর্কে ধারণা দেওয়া হলো।
০১। প্রশাসনিক ও সাধারণ সেবা –
এই ভবনের নিচতলায় পরিচালকের অফিস এবং প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়। এছাড়া রোগীদের যেকোনো প্রয়োজনে তথ্য আদান প্রদানের জন্য এখানে অভ্যর্থনা কেন্দ্র এবং টেলিফোন কমিউনিকেশন ব্যবস্থা রয়েছে।
০২। সার্জারি বা অস্ত্রোপচার বিভাগ –
অস্ত্রোপচারের জন্য এই ভবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জেনারেল সার্জারি ছাড়াও শিশুদের অস্ত্রোপচারের জন্য পেডিয়াট্রিক সার্জারি এবং মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য নিউরো সার্জারি বিভাগ রয়েছে। কান নাক গলা বা ইএনটি এবং লিভার সংক্রান্ত জটিল অপারেশনের জন্য হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগও এই ভবনেই অবস্থিত।
০৩। মেডিসিন ও বিশেষায়িত সেবা –
মেডিসিন এবং শিশু স্বাস্থ্য সংক্রান্ত সেবাগুলোর মধ্যে এখানে পেডিয়াট্রিক্স নিওনাটোলজি এবং শিশুদের স্নায়ু রোগের জন্য পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগ কাজ করে। চর্মরোগের জন্য ডার্মাটোলজি এবং কিডনি রোগের চিকিৎসার জন্য নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগ এই ভবনে রয়েছে। এছাড়া শারীরিক ব্যায়াম বা থেরাপির মাধ্যমে সুস্থ হওয়ার জন্য ফিজিক্যাল মেডিসিন বিভাগ এখানে বিশেষ ভূমিকা রাখে। তাই এই ভবনটি জটিল সার্জারী বিষয়ক চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভবন। এই ভবনের গ্রাউন্ড ফ্লোরে সার্ভিস বোর্ড দেওয়া আছে।
০৪। নিবিড় পর্যবেক্ষণ ও আধুনিক সুবিধা -গুরুতর রোগীদের সেবার জন্য সি ব্লকে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ অপারেশন থিয়েটার এবং আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। অপারেশনের পরের যত্নের জন্য এখানে পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ব্যথানাশক চিকিৎসার জন্য আলাদা পেইন ক্লিনিক ও অ্যানেস্থেসিওলজি বিভাগ কাজ করে। এছাড়া পিত্তথলি বা কিডনির পাথর দূর করার জন্য এখানে লিথোট্রিপসি রুম এবং বিভিন্ন ধরণের ল্যাবরেটরি বা ক্লিনিক্যাল প্যাথলজি সেবা পাওয়া যায়।
০৫। পিজি হাসপাতালের চর্ম ও যৌ/ন ব্যাধি বিভাগটি এই প্রতিষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। আপনি যদি ত্বক বা চর্ম সংক্রান্ত কোনো সমস্যা যেমন এলার্জি একজিমা বা দীর্ঘমেয়াদী চুলকানি নিয়ে চিন্তিত থাকেন তবে এই বিভাগে উন্নত চিকিৎসা পেতে পারেন।
০৬। অন্যান্য বিভাগ –
এই ১০ তলা ভবনের ভেতরে চক্ষু বিভাগ এবং প্রসূতি ও স্ত্রী রোগ সংক্রান্ত সব ধরণের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব থাকায় রোগ নির্ণয়ের কাজও এখানে দ্রুত সম্পন্ন হয়।
লোকেশন – ঢাকা শাহবাগের নবাব হাবিবুল্লাহ রোডে এই বিশাল ভবনটি অবস্থিত।
সহজ লোকেশন হলো – হাসপাতালের ভিতরে তিনতলা মসজিদের পূর্ব পাশেই “সি বক” অবস্থিত। কিংবা আবার বলা যায়, সি ব্লকের পশ্চিম পাশেই মসজিদ অবস্থিত। আপনি যদি সুনির্দিষ্ট কোনো কক্ষ নম্বর বা কোন ডাক্তার কোন তলায় বসেন তা জানতে চান, তবে সি ব্লকের অভ্যর্থনা কেন্দ্র থেকে সরাসরি তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। আজ এটুকুই। পরবর্তীতে আবার অন্য কোনো ভবন নিয়ে বিস্তারিত উপস্থাপন করবো ইনশা আল্লাহ।
সঠিক তথ্যের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার পথ সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
আপনার পরিচিত কেউ এই হাসপাতালে আসার পরিকল্পনা করলে তাকে মেনশন করতে পারেন। অথবা এই পোস্টটি শেয়ার করে দিতে পারেন।
সাথেই থাকুন,
সঠিক তথ্য সেবা কেন্দ্র
SOCHIP – BM University Hospital.
Ex BSMMU, PG Hospital

